মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ জনের রেকর্ড

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ জনের রেকর্ড।

ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ জনের রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৩ জন, যা চলতি বছর একই দিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিন, ঢাকা বিভাগে চার এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।

বিজ্ঞাপন