মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩২৪ জন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩২৪ জন।

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩২৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৭ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ২৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, এবং গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫২ হাজার ১১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন