মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

এ পর্যন্ত গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে।

রোববার একদিনে ৩ জনের মৃত্যু ঘটে এবং একই সময়ে নতুন করে ৯৬৮ জন আক্রান্ত হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন