মধ্যপ্রাচ্যের আকাশসীমায় টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 'এফ-৩৫এ' স্টেলথ যুদ্ধবিমান। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই যুদ্ধবিমানটির একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে এটি আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে টহল দিচ্ছে।
মার্কিন যুদ্ধবিমানের এই টহল চলাকালীন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সেন্টকমের প্রকাশিত ছবিতে যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের আকাশে অবস্থান করছে, যা এই অঞ্চলে সামরিক পরিস্থিতির উপর নতুন করে আলো ফেলছে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন। তাদের আশঙ্কা, ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে গেলে মার্কিন সেনাবাহিনী বিভিন্ন সামরিক মিশন পরিচালনা ও সেনাদের প্রশিক্ষণ কার্যক্রমে অতিরিক্ত চাপের মুখে পড়বে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইরানে বড় আকারের সামরিক অভিযান চালানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ইরান যুদ্ধ ঘিরে মোতায়েনের নির্দেশনার সঙ্গে তারা একমত নন।
তবে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী তারা এসব আদেশ বাস্তবায়ন করবেন বলেও স্পষ্ট করেছেন। কমান্ডারদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মোতায়েন থাকা বিভিন্ন সামরিক ইউনিট থেকে যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলের দায়িত্বে থাকা কমান্ডারদের নির্ধারিত সামরিক মিশন পরিচালনার সক্ষমতা কমে যাচ্ছে।