মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয় নাগরিকের সন্ধানে তৎপরতা বৃদ্ধি

নেপালে ভয়াবহ বন্যায় ২৭৫ ভারতীয় নাগরিক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে।

নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয় নাগরিকের সন্ধানে তৎপরতা বৃদ্ধি

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় অন্তত ২৭৫ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জনেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নয়াদিল্লি তৎপরতা জোরদার করেছে। উদ্ধার অভিযানের পাশাপাশি ফরেনসিক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন থেকে ৪০৩ জন ভারতীয় নাগরিক নেপালে প্রবেশ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, প্রায় ৫০০ ভারতীয় নাগরিক চীনেই নিরাপদে রয়েছেন।

এখন পর্যন্ত মোট ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রমে সহায়তা করতে ভারত ১৯ সদস্যের একটি বিশেষায়িত ফরেনসিক দল পাঠিয়েছে, যা কাঠমান্ডুতে কাজ শুরু করেছে।

নিখোঁজদের সন্ধানের পাশাপাশি উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দুর্গম এলাকা ও বিপর্যস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে, ফলে ফরেনসিক সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন