যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার কারণে কলোরাডো নদীতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ ভেসে গেছে।
গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, তারা অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে।