মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মার্কিন রাষ্ট্রদূত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন এবং সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঘুরে দেখেন।

এসময়, সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়।

পরে, রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন