সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

বার্লিনে শুরু হচ্ছে আইএফএ ২০২৬, প্রযুক্তির নতুন দিগন্ত

বার্লিনে ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএফএ ২০২৬, নতুন প্রযুক্তির প্রদর্শনী।

বার্লিনে শুরু হচ্ছে আইএফএ ২০২৬, প্রযুক্তির নতুন দিগন্ত

জার্মানির বার্লিনে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। এই আয়োজনের প্রতি বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আইএফএ ২০২৬-এ ১ হাজার ৯০০-এর বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। এই মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট হোম প্রযুক্তি, রোবোটিকস, গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, ভবিষ্যতের যানবাহন এবং নতুন প্রজন্মের ভোক্তা প্রযুক্তি প্রদর্শিত হবে।

প্রতিবছরের মতো এবারের মেলায় স্যামসাং, এলজি, শাওমি, অনার, টিসিএল, এবং হাইসেন্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন পণ্য উন্মোচন করবে। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, ল্যাপটপ এবং এআইভিত্তিক পণ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়ার আশা করা হচ্ছে।

আইএফএর অন্যতম আকর্ষণ হলো ‘আইএফএ নেক্সট’ অংশ, যেখানে বিভিন্ন স্টার্টআপ তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করবে। বিনিয়োগকারী এবং প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় এআইনির্ভর প্রযুক্তি, স্মার্ট হোম সমাধান এবং টেকসই প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দর্শনার্থীরা হাতে-কলমে নতুন প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

আইএফএ ১৯২৪ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শনীগুলোর একটি।

বিজ্ঞাপন