শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীর বাজারে সবজির দাম অস্বস্তিকর, ক্রেতা কমেনি

রাজধানীর বাজারে সবজির দাম অস্বস্তিকর, ক্রেতা সমাগম বেড়েছে।

রাজধানীর বাজারে সবজির দাম অস্বস্তিকর, ক্রেতা কমেনি

শুক্রবার, রাজধানীর বাজারে ছুটির দিন হওয়ায় ক্রেতাদের সমাগম বেড়েছে। তবে বাজারে সবজির দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, করলা, কচুরমুখি, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙা, পটল ও কাঁকরোলসহ বেশিরভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শসা তুলনামূলকভাবে কিছুটা কম দামে, ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

পেঁপে কেজি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের দামও বেড়েছে, মাঝারি সাইজের প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা। বর্ষা মৌসুমে বাজারে আসা শীতের আগাম সবজি শিমের দাম ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে পৌঁছেছে।

এদিকে, ডিমের দামও স্বাভাবিক হয়নি। লাল ডিমের ডজন ১৫০ টাকা এবং সাদা ডিমের দাম ১৩৫ টাকা। মুরগীর বাজারেও স্বস্তি নেই; ব্রয়লার মুরগির কেজি ২০০-২১০ টাকা, সোনালী জাতের মুরগির কেজি ৪০০ টাকা, এবং দেশি মুরগির কেজি ৭০০ টাকার বেশি।

রাজধানীসহ সারাদেশে ইলিশের যোগান বেড়েছে, ফলে গত সপ্তাহের তুলনায় দাম ১০ শতাংশ কমেছে। তবে, এটি এখনও মধ্যবিত্তের নাগালে নেই। চাষের প্রায় সব মাছের দাম কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে।

বিজ্ঞাপন