সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

ইরানি রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড নিম্নে নেমেছে, ১ ডলারে ২০ লাখ রিয়াল।

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের কারণে ইরানি রিয়ালের মান রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। রোববার (২৩ আগস্ট) মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে 'ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা' হিসেবে বর্ণনা করেছেন। এ নিষেধাজ্ঞার এক দিন আগে রিয়ালের এই দরপতন ঘটে।

প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত শুরু হওয়ার আগেই ইরান আর্থিক সংকটে ছিল। রিয়ালের দরপতনের ফলে দেশটিতে অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরানের অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, তেহরানের অবস্থান এখনও অনমনীয় রয়েছে।

হরমুজ প্রণালির মধ্য দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিচ্ছে ইরান, যার ফলে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

বিজ্ঞাপন