শিপ-ট্র্যাকার কেপলারের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে ২০টিরও কম জাহাজ চলাচল করেছে।
শনিবার (২২ আগস্ট) ১৩টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে এবং রোববার (২৩ আগস্ট) মাত্র চারটি জাহাজ পার হয়েছে।
তবে, প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ কিছু জাহাজ তাদের নোটিফিকেশন ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল।
হরমুজ প্রণালি জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি জলপথ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক অবরোধের কারণে জাহাজ চলাচল এখনও সীমিত রয়েছে।