সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদ্যোগ: সালেহ শিবলী

সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে জানালেন সালেহ শিবলী।

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদ্যোগ: সালেহ শিবলী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, সরকারের উদ্যোগে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ চলছে। তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালেহ শিবলী বলেন, বিএনপি দেশের মানুষের হৃদয়ের কথা জানে এবং সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সরকারের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সালেহ শিবলী বলেন, রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক, তবে তা দলের ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়। ফরিদগঞ্জে দলের মধ্যে কিছু বিভেদ রয়েছে, তবে অচিরেই তা কেটে যাবে।

তিনি আরও বলেন, দলের দুর্দিনে যারা ছিলেন, তারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। সারাদিন যা বলা হোক, দিনশেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে।

সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসী মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন