সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান নিয়োগ পেলেন বিশ্বব্যাংকে

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকে নিয়োগ পেয়েছেন।

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান নিয়োগ পেলেন বিশ্বব্যাংকে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবদুর রহমান খানের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, আবদুর রহমান খানের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখতে হবে। এছাড়া, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন