শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো কড়া নিরাপত্তায়

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কড়া নিরাপত্তায়।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো কড়া নিরাপত্তায়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পুরো এলাকা সিলগালা করে দেয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি কারা কর্তৃপক্ষ, আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স এবং স্থানীয় প্রশাসনের ৮ শতাধিক সদস্য মোতায়েন করা হয়।

এর আগে, গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক আদেশে ইমরান খানের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। সরকারের পক্ষ থেকে এই নির্দেশ চ্যালেঞ্জ করে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। গত এক বছরেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তোশাখানা ও বেআইনি বিয়েসহ একাধিক মামলা রয়েছে।

কিছু মামলায় সাজা বাতিল হলেও এখনও বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন