শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে: বাসিজ কমান্ডার

হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি বাসিজ কমান্ডারের।

হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে: বাসিজ কমান্ডার

কৌশলগতভাবে বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে বলে দাবি করেছেন দেশটির আধাসামরিক বাহিনী বাসিজ অর্গানাইজেশনের প্রধান হোজ্জাতোলেসলাম হোসেইন তায়েব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অধিভুক্ত বাসিজ বাহিনীর কমান্ডার তায়েবকে উদ্ধৃত করে দেশটির অন্যতম আধাসরকারি সংবাদ সংস্থা 'ফার্স নিউজ' জানায়, "আজ আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই তার নিজ পথ ধরে এগিয়ে চলেছে।"

তায়েব যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেন, "আমেরিকানরা মূলত ইসলামি বিপ্লবের আসল শক্তি প্রত্যক্ষ করেছে।"

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দাবি করেছিলেন যে ওই স্ট্র্যাটেজিক নৌপথটির 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' এখন আমেরিকার হাতে রয়েছে।

বিজ্ঞাপন