রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
রাজনীতি

শেখ হাসিনার নির্দেশে ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত

শেখ হাসিনার নির্দেশে ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হাসিনার নির্দেশে ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রচার করায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই ছবি প্রকাশিত হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হারুন অর রশিদের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই বিষয়টি উঠে আসে।

ফোনালাপে শোনা যায়, ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে হারুন জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হন এবং হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ফোনালাপও দাখিল করা হয়।

আজ, ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

বিজ্ঞাপন