বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
খেলাধুলা

ফর্টিস এফসি মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে

ফর্টিস এফসি কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিল।

ফর্টিস এফসি মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে

নিজেদের মাঠে ঐতিহাসিক জয় তুলে নিল ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশের এই ক্লাবটি।

মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস এফসি প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিল। প্রথমার্ধে দুই দলের মধ্যে বলের দখল ও আক্রমণের তীব্রতা সমান থাকলেও গোলের দেখা পায়নি কেউ।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে ফর্টিস এফসি কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। দলের অধিনায়ক ওমর বাবু কাউন্টার অ্যাটাকে বল নিয়ে এগিয়ে যান এবং ডি-বক্সের মধ্যে ইব্রাহিমকে পাস দেন। ইব্রাহিম বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন।

গোল খাওয়ার পর মুরাস ইউনাইটেড আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৭৪ মিনিটে নাটকীয়তা দেখা দেয় যখন ডি-বক্সের ভেতর নেপালি মিডফিল্ডার এরিকের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফরকারীরা পেনাল্টি পায়, কিন্তু আতাবায়েভের শট পোস্টে লাগলে ফর্টিসের শিবিরে স্বস্তি ফিরে আসে।

শেষ পর্যন্ত ফর্টিস এফসি ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। দুর্দান্ত অ্যাসিস্টের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হন ফর্টিসের অধিনায়ক ওমর বাবু।

বিজ্ঞাপন