বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
আন্তর্জাতিক

ভূমিকম্প মোকাবিলায় কলম্বিয়াকে ১৫.৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় ভূমিকম্পের পর জরুরি ত্রাণ কার্যক্রমে যুক্তরাষ্ট্র ১৫.৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে।

ভূমিকম্প মোকাবিলায় কলম্বিয়াকে ১৫.৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ১৫.৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর এই সহায়তার কথা জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে বলা হয়, ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়, খাবার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে দফতরটি জানায়, “কলম্বিয়ার জনগণের সঙ্গে আমরা প্রার্থনায় একাত্ম। প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ও তার সরকারের পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত।”

ভূমিকম্পের ফলে কলম্বিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং অনেক মানুষ হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

এছাড়া, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাবার, নিরাপদ আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থ সহায়তা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক মানবিক প্রয়োজন মেটাতে এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন