ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না। তিনি এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা মেহরের মাধ্যমে।
নিকজাদ পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বলেন, যুদ্ধের সময় ইরান শত্রুকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না। তিনি উল্লেখ করেন, শত্রুরা দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি না জানার অভিনয় করেছে।
নিকজাদ বলেন, “সময়ই বিভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক।” তিনি আরও বলেন, বর্তমানে আমেরিকান-ইসরায়েলি শত্রুরা শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়েও বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই।
তিনি উল্লেখ করেন, শত্রুদের নতুন ব্যবস্থার কাছে মেনে নিতে হবে। নিকজাদ আরও বলেন, বর্তমানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কমিয়ে আনা।