মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্য

১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা ২০২৪ সালের পরের প্রথম পূর্ণগ্রাস।

১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্য

মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা ২০২৪ সালের এপ্রিলের পর বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

এই পূর্ণগ্রাসের দৃশ্য সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। ১৯৯৯ সালের পর এটি ইউরোপের মূল ভূখণ্ডে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। ধারণা করা হচ্ছে, প্রায় দেড় কোটি মানুষ এই গ্রহণের পথে অবস্থান করবেন, যাদের বেশিরভাগই স্পেনে বসবাস করেন।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণগ্রাস অংশ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগাল এবং উত্তর স্পেন অতিক্রম করবে। স্পেনের লেওন, বুর্গোস, ভায়াদোলিদ, সানতান্দের, বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া ও পালমা শহর থেকে এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।

গ্রিনিচ টাইম অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলে পূর্ণগ্রাস শুরু হতে পারে। নির্দিষ্ট অবস্থানভেদে পূর্ণগ্রাস সর্বোচ্চ ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়া সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেললে সেটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর পৃথিবী থেকে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়, যার মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। এক শতকে গড়ে প্রায় ৬৬ বার পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।

বিজ্ঞাপন