শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়া পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, সতর্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, সতর্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়া পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, সতর্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার প্রেক্ষাপটে রাশিয়া ‘শেষ ব্যবস্থা’ হিসেবে এই পদক্ষেপ নিতে পারে।

ফিদান বলেন, ‘সম্মুখভাগের যুদ্ধ যখন ক্ষয়িষ্ণু লড়াইয়ে রূপ নেয়, তখন জাতি হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন আসে। তখন আপনার হাতে থাকা শেষ সুযোগটিই ব্যবহার করবেন।’ তিনি পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন এবং পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা মারাত্মকভাবে বৃদ্ধি করেছে, যার ফলে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তঘেঁষা একটি গ্রামে রুশ কামানের গোলার আঘাতে পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে প্রায় পাঁচ লাখ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ায় হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের পর এই সেনা সমাবেশের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন