রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে এনসিপির প্রতিনিধিদের সাথে নিয়ে জুলাই জাদুঘর পরিদর্শনকালে তিনি এই দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, "জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামো দেওয়া দরকার। এখানে অন্তত ২০০ জনবল প্রয়োজন, কিন্তু বর্তমানে ১২-১৫ জন স্বেচ্ছাসেবক নিয়ে এটি পরিচালিত হচ্ছে। ফলে জাদুঘরটি ঝুঁকিতে রয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "১৬ বছর ধরে ফ্যাসিজমের নির্মমতা ও ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের পাশাপাশি বৈদেশিক শক্তিগুলোও ফ্যাসিজম তৈরিতে যে প্রভাব রেখেছে, সে চিত্রও এখানে থাকা দরকার।"

নাহিদ ইসলাম অভিযোগ করেন, "বিগত অন্তর্বর্তী সরকারের সময়েই এই জাদুঘর খোলার উপযোগী ছিল, কিন্তু বিএনপি সরকার জাদুঘরটি খুলতে ৫ মাস সময় নিয়েছে।" এছাড়া, তিনি জানান, জাদুঘরে সীমান্ত হত্যা ও ফেলানির কিছু স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা হয়েছে এবং বিএনপির ১৬ বছর ধরে নির্যাতনের স্মৃতিচিহ্ন বাড়ানো হয়েছে।

তিনি বলেন, "এখানে দলীয় কোনো কিছু হাইলাইট না হওয়ার বিষয়ে নজর রাখতে হবে। জাতীয় বিষয়গুলোই যেন এখানে থাকে।" ঢাকার বাইরের স্কুল-কলেজগুলো থেকে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা নিদর্শনগুলোও এখানে রাখা হয়নি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

এছাড়া, তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জাদুঘরকে আরও শৈল্পিকভাবে উপস্থাপন করার দিকে লক্ষ্য রাখতে হবে।

বিজ্ঞাপন