বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা অনিশ্চিত।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত

দীর্ঘ দুই বছর নির্বাসনে থাকার পর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার রয়টার্সের সাথে আলাপকালে তিনি জানান, দেশের হয়ে খেলে বিদায় নিতে চান।

তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই। তিনি বলেন, "সাকিবের দেশে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া নেই, আইনগতভাবে ফিরতে হবে।"

আমিনুল হক আরও বলেন, "সাকিব রাজনৈতিক পরিচয়ে সামনে আসায় তার দেশে ফেরার সুযোগ নেই। তাকে আইনগতভাবে মোকাবিলা করতে হবে।"

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, "সাম্প্রতিক ঘটনার পর সাকিবের রাজনৈতিক পরিচয় ক্রিকেটারের পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছে।"

সিরাজউদ্দীন জানান, সাকিবের জাতীয় দলে ফেরার জন্য তাকে অভিযোগ থেকে মুক্ত হতে হবে এবং ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তার বয়স বিবেচনায় ফেরার সম্ভাবনা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন