মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই আন্দোলনের দাবিদাররাই ফ্যাসিবাদ ফেরাচ্ছে: রিজভী

জুলাই আন্দোলনের দাবিদারদের বিরুদ্ধে রিজভীর মন্তব্য, বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরাচ্ছে বলে অভিযোগ।

জুলাই আন্দোলনের দাবিদাররাই ফ্যাসিবাদ ফেরাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই আন্দোলনের দাবিদাররাই নিজেদের বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করছে। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘রাজনীতিকে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্যের এই সংস্কৃতি চালু করেছিলেন শেখ হাসিনা। এখন বিরোধী দল সে পথেই হাঁটছে। জুলাই আন্দোলনের দাবিদাররাই বিভাজন তৈরি করছে এবং শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দিচ্ছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরোধী দল হিসেবে অযোগ্য প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামী। এ অবস্থায় তাদের ক্ষমতায় যেতে আরও দশ বছর অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সদের সাহসী ভূমিকা ও অবদান তুলে ধরা হয়।

বিজ্ঞাপন