জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, দেশে ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত 'শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, 'এর বিকল্প হবে না।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি কেউ করতে পারবে না। মুজিববাদের পতন হয়েছে, আর উত্থান হবে না।'
নাহিদ ইসলাম উল্লেখ করেন, শেখ হাসিনার পতনের একদফার আসল রূপকার হচ্ছেন জুলাই শহীদ ও আহতরা। তিনি ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি আবারও শুরু হয়েছে।
তিনি দাবি করেন, দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়েছে, তবে সরকারের ৫ মাসের মধ্যে হাসিনার পতনের পর তার প্রভাব ছিল। উন্নয়নের পরিবর্তে সংস্কারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, 'সরকার জুলাই যোদ্ধাদের জন্য কিছু করেনি।' তিনি নতুন সংবিধান তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, 'সংস্কারের জন্য সেই সংবিধান করতে হবে।'
এনসিপি আহ্বায়ক গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বৈষম্যহীন দেশ গড়তে পরিবর্তনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে জুলাই গণহত্যার বিচারসহ অন্যান্য বিচারের রোডম্যাপের দাবি জানান তিনি।