মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা জানতে চায় ভারত সরকারের অবস্থান শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে

ঢাকা জানতে চায় ভারত সরকারের অবস্থান শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে।

ঢাকা জানতে চায় ভারত সরকারের অবস্থান শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের স্পষ্ট অবস্থান জানতে চাওয়া হচ্ছে।

তিনি সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এটি ইন্দো-প্যাসিফিকের অংশ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ রক্ষা করে হলে তার ধারাবাহিকতা বজায় থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন।

বিজ্ঞাপন