মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের উদ্বেগ

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের উদ্বেগ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ইস্যুতে দেশটির সরকারের অবস্থান পর্যবেক্ষণ করছে ঢাকা।’

এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর ভারত সরকার শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ভারতের পার্লামেন্টের কমিটি জানায়, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ। তবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন