বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর করতে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর করতে, মন্তব্য নাহিদ ইসলামের।

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর করতে: নাহিদ ইসলাম

ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা একটি প্রপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে শুধুমাত্র ফাঁসির রায় কার্যকর করার উদ্দেশ্যে ফিরবেন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীতে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, "শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিজে নির্ধারণ করবেন না; এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার বিষয়।"

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যথাযথ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার সম্পন্ন করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, "গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন