মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি হলো ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ

ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে, দাম কমার আশা।

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি হলো ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ

দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলমান। গত ১৫ দিনে প্রতি কেজির দাম ৫০ টাকা বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতির মধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। প্রতিটি ট্রাকে ৯-১১ মেট্রিকটন কাঁচা মরিচ রয়েছে।

বন্দর সংশ্লিষ্ট আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, প্রথম দিনে একশ' মেট্রিকটন কাঁচা মরিচ দেশে এসেছে। তিনি বলেন, "আমদানি অনুমতি পাওয়ার পরপরই দশ ট্রাক মরিচ এরই মধ্যে দেশে এসেছে।"

ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম সম্পন্ন হলে এই মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, "আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে, এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।"

বিজ্ঞাপন