বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার ডিজাইন চূড়ান্ত হচ্ছে

সরকারের উদ্যোগে সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত এগিয়ে চলছে।

সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার ডিজাইন চূড়ান্ত হচ্ছে

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, এর আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। দেশের ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেই পাওয়া যায়।

মন্ত্রী উল্লেখ করেন, আগে জেলাপর্যায়ে যে সেবাগুলো ছিল, তার সিংহভাগ এখন এই ১০১ শয্যার উপজেলা কমপ্লেক্সগুলোতে নিয়ে আসা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এম এ মুহিত বলেন, গত সময়ে পরিকল্পনা ছাড়া শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যা অনেক জায়গায় অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই অপচয় বন্ধ করা হবে।

চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার বাহিনীর ১০ জন করে সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, শিশুদের বিশেষায়িত সেবার জন্য দেশের পাঁচটি বিভাগীয় শহরে ৫টি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নগর স্বাস্থ্যকে সিটি করপোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে।

বিজ্ঞাপন