শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাইকোর্টের ‘শ্যোন অ্যারেস্ট’ আদেশ আপিলে স্থগিত

হাইকোর্টের ‘শ্যোন অ্যারেস্ট’ আদেশ আপিলে স্থগিত করেছে আপিল বিভাগ।

হাইকোর্টের ‘শ্যোন অ্যারেস্ট’ আদেশ আপিলে স্থগিত

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ বা নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না, এমন নির্দেশনা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এই আদেশ প্রদান করে।

এর আগে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেন। পাশাপাশি, সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার বিষয়ে একটি রুলও জারি করা হয়েছিল।

আপিল বিভাগ আজ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘হাইকোর্টের এই আদেশ তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকতো না।’

বিজ্ঞাপন