শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপের ক্লান্তি কাটাতে বিশ্রামে মেসি

বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এমএলএস অল-স্টার ম্যাচে বিশ্রামে থাকবেন মেসি।

বিশ্বকাপের ক্লান্তি কাটাতে বিশ্রামে মেসি

বিশ্বকাপের ধকল ও দীর্ঘ মৌসুমের ক্লান্তি কাটাতে বিশ্রামে থাকছেন লিওনেল মেসি। ফলে আসন্ন এমএলএস অল-স্টার ম্যাচে তিনি মাঠে থাকবেন না।

আগামী বুধবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ‘এমএলএস অল-স্টারস’ ও ‘লিগা এমএক্স অল-স্টারস’ মুখোমুখি হবে। মেসি শারীরিকভাবে সতেজ হতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

মেসির পাশাপাশি আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল, হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজিওও এই প্রদর্শনী ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তাদের পরিবর্তে নতুন চারজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত বছর মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচ না খেলার কারণে মেসি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে এবার ইন্টার মায়ামির পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে, মেসি এই ম্যাচে অংশ নেবেন না।

বিজ্ঞাপন