মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্ট ম্যাচটি ডারউইনের মারারা ওভালে ১৩ আগস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্টটি ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। উভয় টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিসিবি ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আগামী ৩১ জুলাই বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে।

বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুসফিক হাসান।

উল্লেখ্য, দুই দলের মধ্যে ৬ বারের দেখায় অস্ট্রেলিয়া ৫ বার জয়লাভ করেছে। ২০১৭ সালে মিরপুরে অনুষ্ঠিত টেস্টে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। ২০০৮ সালে একবার অস্ট্রেলিয়া সফর করলেও সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন