শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
অপরাধ

সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেটে বিজিবি ও র‍্যাবের অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।

সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহকারিরা গাড়ি রেখে পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে আনা ভারতীয় ওষুধ, শাড়ি এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন