রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিপদে জনগণের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপদে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিপদে জনগণের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণের নির্বাচিত সরকার হিসেবে সবসময় বিপদে তাদের পাশে থাকবে।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নীতি প্রণয়ন করেছেন, যার মূলমন্ত্র হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’। তিনি উল্লেখ করেন, ক্ষমতা নয়, বরং দায়িত্ব পালনই তাদের উদ্দেশ্য।

বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কৃষকদের সহায়তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, কৃষি উপকরণ, সার, বীজ, ও কীটনাশক সরবরাহের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “আমাদের অঙ্গীকার, সবসময় দরিদ্র মানুষের পাশে থাকবো এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবো।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার একটি জনবান্ধব বাজেট দিয়েছেন, যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, যা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

বিজ্ঞাপন