রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তৈরি পোশাক শিল্পের সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতা প্রকাশ

তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা প্রকাশ করেছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।

তৈরি পোশাক শিল্পের সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতা প্রকাশ

তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সমস্যার সমাধানে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করেছেন।

তিনি আরও জানান, এবারের বাজেটে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা দেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে। মির্জা ফখরুল বলেন, "ভঙ্গুর দেশকে নতুন করে গড়ে তুলতে আমাদের দেশে ঐক্য গড়ে তুলতে হবে।"

মন্ত্রী বলেন, জুলাই মাসের মাধ্যমে নতুন করে দেশ গড়ার যে সুযোগ এসেছে, সেই সুযোগ যেন আমরা হারাব না।

বিজ্ঞাপন