রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি: মির্জা ফখরুলের বক্তব্য

মির্জা ফখরুল বলেন, সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি, অর্থনীতি পুনরুদ্ধার করা সহজ নয়।

সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি: মির্জা ফখরুলের বক্তব্য

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’

মন্ত্রী বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা সহজ নয়।’ শুক্রবার রাজধানীর লে মেরিডিয়ানে পোশাক খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ‘প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকশক্তি করে গড়ে তুলতে হবে।’ গার্মেন্টস শিল্পের জন্য ব্যাংক ঋণের সুদ কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আরএমজি থ্রি সিক্সটি ডিগ্রি চ্যালেঞ্জ এন্ড অপর্চুনিটি। বক্তারা গার্মেন্টস সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ ও সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আরএমজি সেক্টরকে আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা।

বিজ্ঞাপন