রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে পানির পাইপে গ্যাসসদৃশ্য পদার্থের সন্ধান, তদন্তে বাপেক্স

সিরাজগঞ্জে পানির পাইপে গ্যাসসদৃশ পদার্থের সন্ধান, তদন্তে বাপেক্স।

সিরাজগঞ্জে পানির পাইপে গ্যাসসদৃশ্য পদার্থের সন্ধান, তদন্তে বাপেক্স

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনা।

পাম্পের পানিতে আগুন দিলে তা জ্বলে উঠছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এ ঘটনায় বাপেক্সের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে।

বেলকুচি পৌরসভার পানি বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, মাজেম মিয়ার গড়ানে অবস্থিত পাম্পের পাইপলাইনে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস এবং পৌরসভার প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পানির মধ্যে গ্যাস পদার্থের উপস্থিতি পরীক্ষা করে।

উপজেলা প্রশাসন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, তারা জানান, গ্যাসের প্রকৃতি এবং উৎস সম্পর্কে নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, বাপেক্সের বিশেষজ্ঞ দল তদন্তের জন্য নমুনা নিয়ে গেছে এবং তদন্ত শেষে গ্যাসের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত মতামত দেবে।

প্রশাসন গ্যাসের বিষয়ে গুরুত্ব সহকারে দেখছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পানির পাম্প বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন