সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন

নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন

আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৫ জুলাই) এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে ট্রাম্প দেখা করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল দুটি রণাঙ্গনে অংশ নিয়েছে। একটিতে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে এবং অন্যটিতে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চলছে।

এদিকে, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধ বন্ধের দাবি করেছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই চুক্তিটি ভেস্তে গেছে।

বিজ্ঞাপন