ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ) মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে সতর্কতা জারি করেছে।
সংস্থাটি বলেছে, এই অঞ্চলে সামরিক পরিস্থিতি অনিশ্চিত থাকার কারণে বিমান চলাচল উচ্চ ঝুঁকির সম্মুখীন। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
ইএএসএ জানিয়েছে, এই সতর্কতা আগামী ২৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।