সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
ধর্ম

জগন্নাথদেবের রথযাত্রা ১৬ জুলাই শুরু, ৯ দিনব্যাপী উৎসব

১৬ জুলাই জগন্নাথদেবের রথযাত্রা শুরু, নয় দিনব্যাপী উৎসব পালিত হবে।

জগন্নাথদেবের রথযাত্রা ১৬ জুলাই শুরু, ৯ দিনব্যাপী উৎসব

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে নয় দিনব্যাপী উৎসব শুরু হতে যাচ্ছে।

ঢাকাস্থ ইস্কন স্বামীবাগ মন্দিরে সকাল ৮টায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে।

রথযাত্রা বিকেল ৩টায় ইস্কন স্বামীবাগ মন্দির থেকে বের হবে এবং আনুমানিক সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছবে। রথটি জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় প্রদক্ষিণ করবে।

২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে আসবে। ইস্কনের আয়োজনে এ বছর বাংলাদেশে ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, "সরকারের উচ্চপর্যায়, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সর্ব্বোচ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।"

তিনি আরও জানান, নিরাপত্তার দায়িত্বে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে এবং ৫০০ স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবে।

শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৭ সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রথম শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত করেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই রথযাত্রা উদ্যাপিত হয়।

রথযাত্রার অন্যতম লক্ষ্য হলো সামাজিক মেলবন্ধন গড়ে তোলা। ‘জগন্নাথ’ শব্দের অর্থ ‘জগতের নাথ বা প্রভু’, যার কাছে সকলেই সমান।

মতবিনিময় সভায় দেশের সকল বিভাগের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করা হয়, যাতে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়িত হয়।

বিজ্ঞাপন