মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-ফ্রান্স ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা।

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-ফ্রান্স ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা

বিশ্বকাপের মেগা সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন মুখোমুখি হচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ফিফা ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। তাকে সহায়তা করবেন এল সালভাদরের ডেভিড মোরান এবং আর্জেন্টিনার আন্তোনিও পুপিরো

চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবোদ বেইগি

এই ম্যাচটি ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও স্পেনের মধ্যে এই মহারণে অভিজ্ঞ রেফারি ইভান বার্টনের সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের বিশেষ নজরে থাকবে।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে স্পেন, যাদের ১৮টি জয় রয়েছে ফ্রান্সের ১৩টি জয়ের বিপরীতে।

বিজ্ঞাপন