২০২৬ বিশ্বকাপের চার ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে আগামী ১৯ জুলাই চ্যাম্পিয়ন নির্ধারণ হবে।
সুপারকম্পিউটার তাদের পূর্বাভাসে জানিয়েছে, চার দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম আর্জেন্টিনার। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০.৫৫ শতাংশ, যা চার সেমিফাইনালিস্টের মধ্যে চতুর্থ।
ফ্রান্স ৩৪.০৫ শতাংশ সম্ভাবনা নিয়ে সবার উপরে রয়েছে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ের পর দিদিয়ের দেশমের দলের এই সম্ভাবনা বেড়েছে।
স্পেনের সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ এবং ইংল্যান্ডের ২১.৯৪ শতাংশ। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.৬ শতাংশ।
ফ্রান্স ও স্পেনের মধ্যে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। সেমিফাইনাল ম্যাচ দুটি বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ জুলাই স্পেন-ফ্রান্স এবং ১৬ জুলাই আর্জেন্টিনা-ইংল্যান্ড অনুষ্ঠিত হবে।