শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে আহত হাতির চিকিৎসা শুরু

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে আহত বন্য হাতির চিকিৎসা চলছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে আহত হাতির চিকিৎসা শুরু

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকায় গুরুতর আহত একটি বন্য হাতির চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আহত হাতিটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্তমানে হাতিটিকে চিকিৎসা দিচ্ছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।

হাতিটির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের দুটি পা ভেঙে গেছে এবং শরীরের অন্যান্য স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন। পুলিশ, জেলা প্রশাসন এবং বন বিভাগের সদস্যরা হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন