শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে।

ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, দাবি ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরানের টার্গেট কিলিংয়ের তালিকায় ট্রাম্প প্রথম স্থানে আছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্পকে সতর্ক করার কথাও জানিয়েছে তেল আবিব। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। তবে, যুক্তরাষ্ট্র সরকার কিংবা ইরান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, ওয়াশিংটন দাবি করেছে যে, ট্রাম্পকে হত্যার জন্য ইরানের একাধিক পরিকল্পনা তারা নস্যাৎ করে দিয়েছে। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, ইরান তার উপর হামলার পরিকল্পনা করছে।

ট্রাম্প জানান, তিনি সম্প্রতি একটি নতুন তালিকার কথা জানতে পেরেছেন, যেখানে তাকে ইরানের গুপ্তহত্যার ‘প্রধান টার্গেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, মার্কিন কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েলি এই গোয়েন্দা তথ্য ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। কারণ, ট্রাম্প এখন ভাবছেন, তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করবেন কিনা।

বিজ্ঞাপন