শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষণ, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষণের ফলে কালভার্ট ভেঙে যাওয়ায় হাজারো বাসিন্দার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষণ, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

নাইক্ষ্যংছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে একটি কালভার্ট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে, যা হাজারো বাসিন্দার চলাচল ব্যাহত করেছে। বৃহস্পতিবার ভোরে বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থুইহ্লা অং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গর্জন খালের ওপর নির্মিত প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি ভারী বর্ষণ ও প্রবল পানির স্রোতে ভেঙে যায়। এর ফলে থুইহ্লা অং পাড়া ও আশপাশের এলাকা থেকে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভেঙে পড়া কালভার্টের কারণে অন্তত দেড় হাজার থেকে দুই হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কালভার্টটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯টি, বাইশারীতে ৯টি, ঘুমধুমে ৮টি, দৌছড়িতে ৮টি এবং সোনাইছড়ি ইউনিয়নে ৮টি আশ্রয় কেন্দ্র রয়েছে।

বিজ্ঞাপন