শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী, যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে। ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য খসড়া তালিকা প্রকাশ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে লিংক প্রেরণের শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট।

দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট এবং সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, স্থানীয় মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে বা পরে ভোটার তালিকা পরিদর্শনের আহ্বান জানিয়ে ঘোষণা প্রদান করতে হবে। স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে প্রচারের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন