শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মাছ ধরতে গিয়েছিলেন

নাটোরের সিংড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে।

নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মাছ ধরতে গিয়েছিলেন

নাটোরের সিংড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠের বিলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল হোসেন একই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার ভোররাত থেকেই বৃষ্টি চলছিল। সকালে ইসমাইল বৃষ্টি দেখে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের দক্ষিণ মাঠে বিলে যান। মাছ ধরার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ইসমাইলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন