মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। মোট ভোটারের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, আর নারী ভোটার আছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন।

এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৬৭ জন। নির্বাচন কমিশন জানায়, আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন সংশোধনসহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। ইতোমধ্যেই ভোট কেন্দ্র, ভোটার তালিকা ও আচরণবিধি চূড়ান্ত করে ভেটিং এর জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন