মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নবম পে–স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

নবম পে–স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, ১ জুলাই থেকে কার্যকর হবে।

নবম পে–স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়।

নবম পে–স্কেল ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এই সুখবরটি দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে। বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাবটি উত্থাপন করা হয়।

নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ভারসাম্য রক্ষায় এই সুবিধা ধাপে ধাপে বা ভেঙে ভেঙে বকেয়াসহ পরিশোধ করা হবে।

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন সরকারি চাকরিজীবীদের মূল দৃষ্টি প্রজ্ঞাপনের দিকে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদন পাওয়ার পর নতুন বেতন কাঠামোর সরকারি গেজেট ও প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বিজ্ঞাপন